সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ১৫ সেকেন্ড আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ব্যবসায়ী রানাউল হক’র ইন্তেকাল : লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

প্রবাস ডেস্ক ::

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী রানাউল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

মরহুম রানাউল হক লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও এলবি২৪ টিভির বার্তা প্রধান রোক্সানা হক তারিন এবং স্টাফ রিপোর্টার এস এম মাহমুদুল হক হৃদয়ের পিতা। তিনি দীর্ঘ প্রায় দুই বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুমা রাজধানীর বারিধারায় প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরটিলা গ্রামে রাত সাড়ে ১২টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক প্রকাশ
রোক্সানা হক তারিন ও এস এম মাহমুদুল হক হৃদয়ের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: