সর্বশেষ আপডেট : ৬ মিনিট ৪৩ সেকেন্ড আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী রাসেল গ্রেফতার

খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের এক বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (৮ এপ্রিল) রাতে বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের গাজীটেকা জামে মসজিদের সামনে এই অভিযান পরিচালনা করে বড়লেখা থানা পুলিশ। গ্রেফতারকৃত মাহমুদ হাসান রাসেল উপজেলার বিওসি কেছরীগুল এলাকার মধ্য ডিমাই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম থেকে বড়লেখার দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে উত্তর চৌমহুনা এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়।

তল্লাশিকালে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পুলিশ রাসেলকে আটক করতে সক্ষম হয়। তবে তার সাথে থাকা অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে রাসেলের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি প্যাকেটে মোড়ানো মোট ৪ হাজার পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত রাসেল ও তার পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে বিয়ানিবাজার ৫২ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপির একটি নিয়মিত টহলদল ঐদিন বিকাল ৫ ঘটিকায় সীমান্ত ১৮১৯/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ফুলতলা ইউনিয়নের পুর্ব কোনাগাও নামক স্থান হতে মোঃলাভলু পিতা মোঃমোখলেছ গ্রাম পূর্ব কোনাগাও ফুলততা জুরি উপজেলার ১ জন আসামীসহ ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে যার বজার মূল্য প্রায় ৫৭০০/- টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)অধিনায়ক লেঃকর্ণেল মোঃআতাউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: