![]()


বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারে বড়লেখায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববার বেলা ১১ ঘটিকায় স্হানীয় একটি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে এবং দৈনিক সবুজ নিশান বড়লেখা প্রতিনিধি অলিউর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিটের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর সভাপতি ও চ্যানেল এস’র অ্যাসাইনমেন্ট এডিটর শাফি উদ্দিন আহমদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হাজী তমিজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় সভাপতি আজিজুর রহমান জয়নাল, মুজিব রাজা চৌধুরী, বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাসিব আহমদ, আব্দুল আজিজ ,শামীম আহমদ ও বড়লেখা থানা সাব-ইন্সপেক্টর সুব্রত।
এছাড়াও অনুষ্ঠানে বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, দৈনিক খবর পত্র বড়লেখা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম এবং দৈনিক সমকাল ও সিলেটের ডাক বড়লেখা প্রতিনিধি গোপাল চন্দ্র দত্ত, পাতাকুঁড়ির দেশ বড়লেখা প্রতিনিধি আজাদ বাহার জামালী, সাপ্তাহিক সময়চিত্রের সম্পাদক মোহাম্মদ ফয়জুল হক শিমুল, দৈনিক আজকের বসুন্ধরা বড়লেখা প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক আলোর জগত বড়লেখা প্রতিনিধি সুলতান মাহমুদ, সেলিম চৌধুরী, কামরুল ইসলাম, চ্যানেল এস’র বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলাম, সহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন।
উৎসবমুখর ও প্রাণবন্ত। বক্তারা চ্যানেল এস’র পথচলার সাফল্য তুলে ধরে ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।