সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নাসির উদ্দিন মিঠুর পক্ষে বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নারী ভোটারদের জনসভা

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিঠুর সমর্থনে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নারী ভোটারদের অংশগ্রহণে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত ও সরব উপস্থিতিতে জনসভাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

সোমবার বিকেলে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিমের বাড়িতে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনার সভাপতিত্বে এবং শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন মিঠুর সহধর্মিণী ফৌজিয়া আহমদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রার্থীর কন্যা সানজিদা আহমদ ফাতেমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর (৪/৫/৬ নম্বর ওয়ার্ড) ও প্যানেল মেয়র আসমা বেগম এবং ১/২/৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর রুকাইয়া আক্তার রিয়া।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশ ও দেশের মানুষের কল্যাণে সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচিত হলে প্রতিটি পরিবারের হাতে হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবে।

তারা আরও বলেন, নির্বাচিত হলে দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করা হবে। জনগণের ন্যায্য অধিকার এবং এলাকার মানুষের সকল চাওয়া-পাওয়া বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নারী ভোটারদের ঐক্যবদ্ধ অংশগ্রহণই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উঠান বৈঠক ও সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নারীদের সম্পৃক্ততা বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: