সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা শিশু শিক্ষা একাডেমির অর্থ সম্পাদকের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় শিশু শিক্ষা একাডেমির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুলের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক খিজির আহমদ, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মামুনুর রশিদ,প্রধান শিক্ষক ইশরাত রেবিন এবং সিনিয়র শিক্ষক আব্দুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ।

বক্তারা ফখরুল ইসলাম পারুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রবাস জীবনের সফলতা কামনা করেন। একই সঙ্গে শিশু শিক্ষা একাডেমির উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেষে সংবর্ধিত অতিথি ফখরুল ইসলাম পারুল উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর সংবর্ধিত অতিথি ফখরুল ইসলাম পারুল বক্তব্য রাখেন এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: