সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আশ্বাস মাওলানা হাবিবুর রহমানের

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শাহপরান (র.) এলাকা সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখানকার মানুষ এখনো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সাপ্লাই পানিসহ মৌলিক সেবা না থাকায় এলাকাটি গ্রামাঞ্চলের মতোই অনুন্নত অবস্থায় পড়ে আছে।

রোববার সকালে শাহপরান (র.) থানা এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, অতীতে বৃহত্তর শাহপরান এলাকায় অনেক জনপ্রতিনিধি এলেও জনগণের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। অবিচার ও বৈষম্যের কারণে এলাকাটি থমকে আছে। তিনি বলেন, “আর কতকাল এই অনুন্নত জীবন নিয়ে পড়ে থাকব? পরিবর্তনের সময় এসেছে। দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, সাম্য ও সুবিচারের প্রতীক।”

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করেন এবং জামায়াত-জোট ক্ষমতায় আসে, তাহলে শাহপরান এলাকাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করা হবে।

গণসংযোগকালে শাহপরান (র.) গেইট থেকে মাজার পর্যন্ত একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। পরে শাহপরান এলাকা ও রবিরবাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় সমর্থকরা “হাবিব ভাইয়ের দাঁড়িপাল্লা”, “তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লায় হোক”, “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন শাহপরান (র.) থানা জামায়াতের আমীর শামীম আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মনজুর রহমান ও শাহ মাহমুদুল হকসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: