সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় অধ্যক্ষ আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম আব্দুল হান্নানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালালের সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জামশেদ খানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক মৃদুল লাল দে, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান বদরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাহেদা খাতুন, সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান, সহকারী অধ্যাপক সজীব কুমার ভৌমিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা মরহুম আব্দুল হান্নানের কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং ব্যক্তিগত গুণাবলি স্মরণ করেন। আলোচনা সভাশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: