![]()


বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় শিশু শিক্ষা একাডেমিতে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদ মালেক। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারেক আহমদ এবং অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুল।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার সাফল্য তাদের পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের পাঠদানে বিশেষ অবদানের জন্য বিদ্যালয়ের সাত শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন প্রধান শিক্ষক ইশরাত রেবিন, সিনিয়র শিক্ষক আব্দুল হক, সহকারী শিক্ষক ময়নুল ইসলাম, সৌরভ চন্দ্র দেব, মরিয়ম জান্নাত, রেদওয়ান আহমদ ও নয়ন চন্দ্র ধর।
এছাড়া বিদ্যালয়ের উন্নয়ন ও কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক তারেক আহমদ ও অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুলকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এমাদুল ইসলাম অসুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফেরায় তাঁর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।