সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় শীতার্ত চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় রেহানা চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ২৫টি চা শ্রমিক পরিবারকে এই শীতবস্ত্র প্রদান করা হয়।

দুর্গম টিলা ও আঁকাবাঁকা পথ পেরিয়ে চা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন কালিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণদাস অলমিক, লক্ষ্মীপুর হলিক্রস স্কুলের শিক্ষক দিলীপ দাস, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় দেবনাথ, রেহানা চা বাগানের পঞ্চায়েত সভানেত্রী বিনতা ভৌমিক, কালিটি মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিল্পী অলমিক, চা শ্রমিক জয়া রিকমন ও শিমুল কুর্মী।

শীতার্ত চা শ্রমিকদের পাশে দাঁড়াতে যুক্তরাজ্যে অবস্থানরত একজন প্রবাসীর আর্থিক সহায়তায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: