সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ‘বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ এর এবারের পরীক্ষায় বড়লেখা উপজেলার ৪১ টি কিন্ডারগার্টেন স্কুলের ২ শত ৬৯ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।শুক্রবার (২৮ নভেম্বর ) সকাল ১০টায় একযোগে দুইটি কেন্দ্রে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।কেন্দ্রগুলো হলো- বড়লেখা পৌরশহরের শিশু শিক্ষা একাডেমি ও হাই টেক ইসলামিক একাডেমি। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শিশু শিক্ষা একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হক।এছাড়া পরীক্ষার সমন্বয়ক ছিলেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী ও সদস্য সচিব রুয়েল আহমদ।

শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রানবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র গুলোতে উৎসবের আমেজ তৈরি হয়।

অভিভাবকরা জানান, বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োাজনে এমন প্রতিযোগিতা বড়লেখা উপজেলায় এরকম বৃত্তি পরীক্ষার প্রচলন কমে যাওয়ায় এবার প্রচুর সাড়া জেগেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো কমে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ কমে গেছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন উদ্যমে পড়ালেখা করার উৎসাহ পাচ্ছে। এরকম আয়োজন নিয়মিত হওয়া উচিত বলেও জানিয়েছেন অভিভাবকরা।

পরীক্ষার হল পরিদর্শন করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জু লাল দে,বড়লেখা জামায়াতের আমির এমাদুল ইসলাম. বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম,শিশু শিক্ষা একাডেমির সভাপতি ও প্রেসক্লাব সহ সভাপতি খলিলুর রহমান, বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ তারেক আহমদ. বিশিষ্ট ব্যবসায়ী ও শিশু শিক্ষা একাডেমি পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুল, বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি বদর উদ্দিন. সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কায়েদে আজম,সাংগঠনিক সম্পাদক সাবুল মিয়া,এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুস শহিদ খান প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক মানসিকতা গঠনের লক্ষ্যে প্রতিবছর নিয়মিতভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন অব্যাহত থাকবে।
পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, উক্ত মেধা বৃত্তির ফলাফল প্রকশের তারিখ খুব শীগ্রই জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org