![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই নভেম্বর) কুলাউড়া পৌরসভা কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় পৌর এলাকার নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা মেধা যাচাই পরিক্ষায় ৪২১জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় জানান, পৌর এলাকার অন্তর্গত সকল কিন্ডার গার্টেন স্কুল, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। তন্মধ্যে ৩য় শ্রেণীতে ১১৮জন, ৫ম শ্রেণীতে ১৭৭জন ও ৮ম শ্রেণীতে ১২৬ জন।
কুলাউড়া পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে ৪বছর থেকে এই আয়োজন করে আসছে। পৌর এলাকার অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়ন ও তাদের উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে মেধাবৃত্তি পরীক্ষা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদী।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছাত্তার চৌধুরী, সাংবাদিক নাজমুল বারী সোহেল, আলাউদ্দিন কবির ও মহিউদ্দিন রিপন প্রমূখ।