সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা বিএনপি সভাপতির মাতৃবিয়োগে মহাসচিব মির্জা ফখরুলের শোকবার্তা

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের মা খায়রুন নাহার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাঠালতলী উত্তরভাগ গ্রামের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় মহাসচিব বলেন, “খায়রুন নাহার ছিলেন ধর্মপরায়ণা ও পরোপকারী নারী। প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন ও প্রিয় মুখ। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”

শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অন্যদিকে, পৃথক এক শোকবার্তায় মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজুও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং আব্দুল হাফিজ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: