সর্বশেষ আপডেট : ৪ মিনিট ৪৮ সেকেন্ড আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাজ্যে চট্টগ্রাম সমিতির বার্ষিক মেজবান ১৯ অক্টোবর

প্রবাস ডেস্ক ::

যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী সমাবেশ ‘বার্ষিক মেজবান’ আগামী ১৯ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম সমিতি ইউকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বার্কিংয়ের ওয়েসিস ব্যাংকুয়েটিং হলে (৬–৮ থেমস রোড, IG11 0HZ) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন। ট্রেজারার আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য দেন।

চট্টগ্রাম সমিতির ৩০ বছর পূর্তিকে স্মরণীয় করে এ অনুষ্ঠানে প্রকাশিত হবে বিশেষ বর্ষপূর্তি ম্যাগাজিন। এতে সমিতির যাত্রাপথ, অবদানকারীদের স্মরণ, সাংস্কৃতিক আয়োজন, শিশুদের পরিবেশনা এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার বার্তা তুলে ধরা হবে।

সভাপতি নাজিম উদ্দীন বলেন, “আমাদের মেজবান কেবল ভোজ নয়; এটি উদারতা, শিক্ষা ও একতার ঐতিহ্য। তিন দশক উদ্‌যাপনের এই মুহূর্তে আমরা সেই লক্ষ্যগুলো নতুন করে নিশ্চিত করছি—বাস্তব সহায়তা, শিক্ষা, স্মৃতি লালন ও সৌহার্দ্য।”

প্রসঙ্গত, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক আয়োজন ‘মেজবান’-এ মাংসের পদ পরিবেশনের মাধ্যমে বৃহৎ মিলনমেলা হয়। যুক্তরাজ্যে এই আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য ও অংশগ্রহণমূলক পরিবেশনার মাধ্যমে প্রবাসী চট্টগ্রামবাসীর অনন্য সাংস্কৃতিক মঞ্চে রূপ নিয়েছে।

চট্টগ্রাম সমিতির এক্সিকিউটিভ কমিটি জানিয়েছে, বার্ষিক মেজবান শুধু ভোজন নয়, বরং এটি চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সম্পর্কের বন্ধন ও সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার প্রতীক। তারা বৃহত্তর চট্টগ্রামের মানুষসহ বন্ধুদেরও এই আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: