সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ক্বীন ব্রিজে ডালিম হত্যা মামলার প্রধান আসামি কালা মনির গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেটের ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক ডালিম মিয়া হত্যার প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নিহত ডালিম মিয়া বিবাদীদের পূর্বপরিচিত ছিলেন। বিবাদীরা একটি চোর-ছিনতাইকারী চক্রের সদস্য এবং তাকে প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করতো। গত ৭ আগস্ট রাতে ক্বীন ব্রিজ এলাকায় অপরাধে যোগ দিতে অস্বীকৃতি জানালে এবং পুলিশকে জানানোর হুমকি দিলে বিবাদীরা অতর্কিতভাবে তাকে আক্রমণ করে। এ সময় কালা মনির তার বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে এবং অন্যরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ডালিমকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরদিন (৮ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা সিলেট কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর র‌্যাব কালা মনিরকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: