সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার-১

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি হওয়া একটি প্রাইভেটকার পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হেলাল মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়।

রবিবার (১০ আগস্ট) সকালে পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার সিতার মিয়ার বাড়ির উঠান থেকে গত ৫ আগস্ট রাতে অজ্ঞাত চোরেরা প্রাইভেটকারটি চুরি করে নিয়ে যায়।

গাড়ির মালিক পরে থানায় অভিযোগ করলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর ও এসআই হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত হেলালকে আদালতে পাঠানো হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: