সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডাকাতি মামলায় শিল্পপতি রাগীব আলীর মেয়ে কারাগারে

স্টাফ রিপোর্টার ::

সিলেটের মালনীছড়া চা বাগানের বাংলোয় ডাকাতি ও চুরির অভিযোগে দায়ের করা মামলায় শিল্পপতি রাগীব আলীর মেয়ে রেজিনা কাদির (৫৭) বর্তমানে কারাগারে রয়েছেন। মামলাটি করেন বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার, যেখানে তিনি রেজিনা কাদিরসহ আটজনের নাম উল্লেখ করেন।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, গত ৩১ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে দায়ের হওয়া মামলাটি আদালতের নির্দেশে থানায় এফআইআর হিসেবে রেকর্ড হয় (মামলা নং-০১, তারিখ ০১ আগস্ট ২০২৫)। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩৭৯, ৩৯৫, ৪৪৮ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহার অনুযায়ী, ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগীকে নিয়ে বাংলোর প্রধান ফটকে গিয়ে নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে গেট খুলে প্রবেশ করেন। তারা রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের কক্ষের সামনে নিরাপত্তা রক্ষীদের মারধর করে ঘরে ঢুকে নথিপত্র লুট করেন এবং কিছু কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন।

ঘটনার পর বাগানের শ্রমিক ও কর্মচারিরা গেট পাহারা দিয়ে পুলিশে খবর দেন। এসময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান। আটকরা বর্তমানে জামিনে রয়েছেন।

গত বুধবার প্রধান আসামি রেজিনা কাদির আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বর্তমানে জেল হাজতে আছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: