সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন

বড়লেখা প্রতিনিধি ::

বাংলাদেশ-ভারত সীমান্তের মৌলভীবাজারের বড়লেখা যেন এক মানবিক ট্র্যাজেডির নীরব সাক্ষী হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে ‘পুশইন’ এর ঘটনা। শনিবার (২৬ জুলাই) বড়লেখা উপজেলার নিউপাল্লাথল বিওপি এলাকার বাতামোড়ল পান পুঞ্জিকা সীমান্ত পয়েন্ট দিয়ে ১১জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফেরার পথে বিজিবির হাতে আটক হন।

আটকদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু রয়েছে। তাদের সঙ্গে থাকা এক দালালকেও আটক করা হয়েছে। তারা সবাই সুনামগঞ্জ জেলার একটি বেদে পল্লীর বাসিন্দা।

বড়লেখা সীমান্ত দিয়ে এ পর্যন্ত বিজিবি ৩৬৭ জনকে পুশইনের সময় আটক করেছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচয় যাচাই করে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান মোল্লা জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: