সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না, ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত’

স্টাফ রিপোর্টার ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপি কখনো মব ভায়োলেন্সে বিশ্বাস করে না, বরং আইনের শাসনে বিশ্বাস করে। যারা এসব সহিংস ঘটনার পেছনে রয়েছে, তারা অভ্যস্ত মব ভায়োলেন্সে এবং তাদের আইনের আওতায় আনা জরুরি।”

রোববার (১৩ জুলাই) দুপুরে সিলেটের সুবিদবাজার পিটিআই অডিটোরিয়ামে মহানগর বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে এখনো আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে। যার ফলে অন্যায়কারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। যারা সম্প্রতি সহিংসতার পেছনে রয়েছে, তাদের গ্রেপ্তারে বিলম্ব এটাই প্রমাণ করে।”

ডা. জাহিদ বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রতিক ঘটনাবলীর সাথে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ বিএনপি কখনো অন্যায়ের পক্ষে দাঁড়ায়নি, ভবিষ্যতেও দাঁড়াবে না।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ঘটনা ঘটলে তো সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত রয়েছে। অথচ বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক দিয়ে মিছিল করানো হচ্ছে। এটা বিএনপিকে উস্কানি দেওয়ার অপচেষ্টা। কিন্তু বিএনপি কারো উস্কানিতে পা দেবে না।”

তিনি আরও বলেন, “আপনারা যতই চেষ্টা করেন, বিএনপিকে বিপথগামী করতে পারবেন না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষায় প্রস্তুত রয়েছে। জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র হরণ ও ষড়যন্ত্রের মোকাবেলায় বিএনপি শক্ত অবস্থানে রয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এম এ মালিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: