সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা গ্যাস অফিসের সহকারী ম্যানেজারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা গ্যাস অফিসের সহকারী ম্যানেজার ফারুক হোসেনের বিরুদ্ধে অতিরিক্ত নগদ অর্থ আদায়ের অভিযোগ করেছেন পৌর শহরের তেলিগুল এলাকার বাসিন্দা সুনামধন্য ক্রীড়াবিদ ও ব্যবসায়ী ফয়জুর রহমানসহ তিনজন গ্রাহক।

তারা অভিযোগপত্রে উল্লেখ করেন, গত ৭ মে তাদের গ্যাস রাইজারের পাশে গ্যাসের গন্ধ পেয়ে বড়লেখা সাইট অফিসে বিষয়টি জানান। পরদিন ৮ মে সহকারী ম্যানেজার ফারুক হোসেন সরেজমিনে উপস্থিত হয়ে রাইজার পরিদর্শন করেন এবং তিন গ্রাহককে ১৩৫০ টাকা করে মোট ৪০৫০ টাকা পরিশোধের নির্দেশ দেন। তিনি গ্রাহকদের এক বালতি পানি ও হুইল পাউডার আনতে বলেন এবং পরবর্তীতে একজন সহকর্মীর মাধ্যমে রাইজারের সুইচগুলো শক্ত করে টাইট দিয়ে গ্যাস লিক বন্ধ করেন।

অভিযোগকারীরা জানান, সামান্য এই কাজের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানালে ফারুক হোসেন বলেন, “চাইলে অফিস থেকে রসিদ নিতে পারেন।” তবে ১৪ মে তিনি মাত্র ৭৭৭ টাকার রসিদের কপি সরবরাহ করেন। বাকি ৩২৭৩ টাকার কোনো রসিদ দিতে অস্বীকৃতি জানান।

বিষয়টি নিয়ে সহকারী ম্যানেজার ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অফিসে মেকানিক না থাকায় বাইরে থেকে লোক এনে কাজ করানো হয়। যেহেতু অতিরিক্ত টাকা আদায় হয়েছে, আমি নিজেই তাদের বাড়িতে গিয়ে টাকা ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু তারা গ্রহণ করেননি।”

অভিযোগকারীদের একজন বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ দায়ের করার পরে উনি টাকা ফেরত দিতে এসেছিলেন, তবে তখন আমরা তা গ্রহণ করিনি।”

এ বিষয়ে সিলেট জালালাবাদ গ্যাসের জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: