সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আমেরিকায় দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত, বিশ্বনাথে শোকের মাতম

প্রবাস ডেস্ক ::

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের জারিকা শহরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার যুবক ইফাজ আহমদ (২৭)। স্থানীয় সময় সোমবার (২৬ মে) রাত ৮টার দিকে শহরের একটি সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইফাজ আহমদ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের শফিক আলীর ছেলে। তিনি আমেরিকায় দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারের সঙ্গে ছিলেন এবং স্নাতক পাস করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আমেরিকায় নিজের একটি বাসা কেনার স্বপ্ন ছিল তার। তবে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়ে সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

নিহতের মামা শানুর মিয়া জানান, ঘটনার দিন জারিকা শহরের বাঙালি অধ্যুষিত এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ হয়। এ নিয়ে চালকদের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। এক পর্যায়ে দুর্বৃত্তের গুলিতে ইফাজ আহমদ প্রাণ হারান।

পরদিন মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় সকাল ৯টায় জানাজা শেষে আমেরিকায় তার দাফন সম্পন্ন হয়।

পরিবার জানায়, প্রথমে জানানো হয়েছিল ইফাজ দুর্ঘটনার শিকার হয়েছেন, কিন্তু পরে নিশ্চিত হওয়া যায়, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এমন খবরে হতবিহ্বল হয়ে পড়েছে তার পরিবার ও স্বজনরা। বিশ্বনাথের দোহাল গ্রামে চলছে শোকের মাতম।

ইফাজ আহমদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্বপ্ন আর ফিরে পাওয়া যাবে না—এই বেদনায় বাকরুদ্ধ পরিবার। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: