![]()


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি গণমানুষের দল। আমরা গণমানুষের কল্যাণের জন্যই রাজনীতি করি। গত দেড়যুগ ধরে বিএনপির উপর নির্বাচনের স্টীম রোলার চালানো হয়েছে। পতিত ফ্যাসিস্টদের সীমাহিন জুলুমের মধ্যেও মানবতার কল্যাণে আমরা কাজ করেছি। সিলেট- ৪ আসনের জনগণের কল্যানে সব সময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।
তিনি স্থানীয় সময় সোমবার (৫ মে) রাতে যুক্তরাজ্যের অক্সফোর্ডের চিপিংর্টন শহরের স্পাইস অব ইন্ডিয়া রেস্টুরেন্টে তাকে দেয়া এক সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শহরের সাবেক কাউন্সিলর জুনেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে চিপিংনর্টন বাসীর পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে ঐ এলাকার নবনির্বাচিত অক্সফোর্ডের কাউন্সিলর আব্দুল মুবিন কেও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলে, কমিউনিটি নেতা নজরুল ইসলাম, লিটন মিয়া, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, ব্রিট বাংলা কমিউনিটির চেয়ারম্যান সালমান আহমেদ, কমিউিনিটি নেতা সাকেল আহমেদ, নুরুল হক প্রমুখ।-বিজ্ঞপ্তি