সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি আবাসিক হোটেল থেকে ফসিউল আলম (৭৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) রাতে তার লাশ উদ্ধার করা হয়। ফসিউল চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাসিন্দা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ অন্যান্যরা।

ওসি মো. গোলাম আপছার জানান, ফসিউল প্রায় সময় শহরের স্টেশন রোডস্থ আজাদ বোর্ডিংয়ে ব্যবসায়ী পরিচয়ে রুম নিয়ে সেখানে থাকতেন। গত ৯এপ্রিল থেকে তিনি ওই হোটেলের একটি রুমে অবস্থান করছিলেন।

রবিবার বিকেলের পর থেকে ফসিউলের রুম থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে তাকে বিছানার নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।

ওসি আরও জানান, খবর পেয়ে রাত ৯টার দিকে ফসিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্ট্রোক করে ফসিউলের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: