![]()


কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের আয়োজনে দেড় শতাধিক অসহায়, এতিম ও দুঃস্থ মানুষদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯মার্চ) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশের এ্যডিশনাল ডিআইজি জালাল উদ্দিন চৌধুরীর অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার। কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোক্তাদির হোসেনের তত্বাবধানে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল মুহিত চৌধুরী এলিন, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, রুবেল বখস পাবেল, সামসু উদ্দিন বাবু ও মাহিম আহমদ প্রমুখ।