সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করায় ১ লাখ টাকা জরিমানা

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে চাতলাপুর ব্রিজের পাশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের মেশিন বসানো ও বালু উত্তোলনের অপরাধে ইজারাদারের সাব ম্যানেজার শাহ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের চালতাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

তিনি জানান, শাহ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়েছে। একই অপরাধে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার ছেলে আজমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: