![]()


কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩মার্চ) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে লাশটি মিয়ানমারের নাগরিকের।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। লাশের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।