সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভাতিজার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে চাচার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগরীর উপশহর সৈদানিবাগ এলাকার বাসিন্দা সৈয়দ হাবিবুর রহমান শফিক (৭৫) তার আপন ভাতিজার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ তুলেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শফিক জানান, পাঁচ বছর আগে পারিবারিক সম্পত্তির বণ্টন হওয়ার পর তিনি তার ভাই মরহুম সৈয়দ মুহিবুর রহমান শরিফের ছেলে সৈয়দ নাহিদুর রহমান সাব্বিরকে মানবিক কারণে বাড়িতে থাকতে দিয়েছিলেন। তবে এখন সাব্বির অর্ধকোটি টাকা চাঁদা দাবি করে বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছে।

তিনি অভিযোগ করেন, সাব্বির একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে ১৩-১৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন লন্ডনে থাকার পর দেশে ফিরে তিনি জানতে পারেন, সাব্বির বাড়ির ভাড়া আত্মসাৎ করেছে। বাসা ছাড়ার নোটিশ দিলেও সে নানা টালবাহানা শুরু করে। পরে পারিবারিক সালিশ বসিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

শফিক আরও জানান, সাব্বির প্রথমে তার কাছে ৫৩ লাখ টাকা দাবি করে, যা দিতে অস্বীকৃতি জানালে সে ৫০-৬০ লাখ টাকার মধ্যে একটি ঘর তৈরি করে দিতে বলে। পরে তিনি ও তার প্রবাসী ভাই কেবলমাত্র আপন ভাতিজা হিসেবে তাকে ৩০ লাখ টাকা দিতে চান, কিন্তু সাব্বির তাও প্রত্যাখ্যান করে এবং বাড়ির দখল ছাড়তে রাজি হয়নি।

বর্তমানে শফিক নিজের বাড়িতে থাকতে পারছেন না এবং আত্মীয়-স্বজনদের বাসায় দিন কাটাচ্ছেন। তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি ইতোমধ্যে শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বাড়ি দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে শফিক সিলেট মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাব্বির ফোন রিসিভ করেননি। তবে তার বোনের স্বামী রাসু দাবি করেন, তার নিজস্ব ঘরবাড়ি রয়েছে, তাই শ্বশুরবাড়িতে থাকার কোনো কারণ নেই। তিনি আরও জানান, বাড়িটি নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে এবং এটি একটি দীর্ঘদিনের পারিবারিক বিরোধ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: