সর্বশেষ আপডেট : ১৪ মিনিট ১৯ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭শতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার-১

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণু পাশী (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃত বিষ্ণু ওই ইউনিয়নের গাজীপুরের নতুন টিলা এলাকার মৃত আপানা পাশীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম আপছারের নেতৃত্বে এসআই মোহাম্মদ আলী ও সেনাবাহিনীর একটি টিম বুধবার রাত ১০টার দিকে নতুন টিলা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণুকে গ্রেপ্তার করেন।
ওসি মোঃ গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিষ্ণু পাশীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: