![]()



মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের ঐতিহ্যনাহী জামেয়া রশীদিয়া খায়রিয়া বিওসি কেছরিগুল মাদ্রাসায় শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৯ নভেম্বর শনিবার দুপুরে মাদ্রাসার অফিসে শিক্ষকমন্ডলীর হাতে এ শিক্ষা সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এম এম আতিকুর রহমান। ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা ও সেবায় অনন্য অবদান রেখে চলতে। গরীব শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলীর জন্য মেটাডোরের কালো ও লাল সহ প্রায় তিনশত কলম প্রদান করা হয়েছে। এতে অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের সদস্য একেএম মুনজ্জির আলী, মাদ্রাসার শিক্ষক ও এলাকার মুরব্বিয়ান উপস্থিত ছিলেন।