![]()


সাদিক তাজিন, ফ্রান্স ::
ফ্রান্সে অবস্থানরত বড়লেখা উপজেলার সাবেক ছাত্রনেতাদের নিয়ে বড়লেখা জাতীয়তাবাদী পরিবার ফ্রান্স’র মতবিনিময় সভা প্যারিসের উপকণ্ঠ লা-কোরনোভের একটি অভিজাত রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর স্থানীয় সময় বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং আসুক আহমদ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক বড়লেখা পৌর বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান, বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সাংবাদিক ও কবি সাদিক তাজিন, সাবেক ছাত্রনেতা খোকন রহমান, রানু আহমদ, নজরুল ইসলাম, মোস্তাক তাপাদার কানন, নিয়াজ উদ্দিন, তারেক আহমদ, জুনায়েদ আহমদ নাবিল, আবুল কাশেম, ইমরান আজিজ, জাবের আহমদ তারেক, আজিম উদ্দিন, কে আই সবুজ, শাওন তাজ, মাহবুবুর রহমান এমরান, রানা হোসাইন, তায়েফ চৌধরী, ইয়াহিয়া আহমদ সহ আরও অনেকে।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলায় দলের ভাবমূর্তি এবং বিপ্লবোত্তর জাতীয় ঐক্য বজায় রাখতে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। দলের বৃহত্তর স্বার্থে বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।