সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাসায় ঢুকে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরের একটি বাসায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শহরের এসপি বাংলো এলাকার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- ফরিদা বেগম এবং তার ২০ বছর বয়সী ছেলে মিনহাজ।

পুলিশ জানান, বাসটিতে ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে। সকাল আটটার দিকে বাসায় কাজের মহিলা এসে ঘর খোলা ও তাদের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বলেন, মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: