সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় ওসি’র সঙ্গে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাইয়ুমের সঙ্গে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ওসির কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন এবং সবধরনের অপরাধ দমনে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

এসময় সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের উন্নয়ন ও নিরাপত্তায় পুলিশ প্রশাসনের সহযোগিতা চান। পাশাপাশি পুলিশ প্রশাসনের নীতিগত কার্যক্রমে গতিশীলতা আনার পক্ষে সবধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সভায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, কমিটির উপদেষ্টা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির সদস্য এম. এম আতিকুর রহমান, আব্দুর রহমান মানিক, মীর শামীমুর রহমান, জুনেদ আহমদ, আবুল হোসেন, তারেক মাহমুদ নাজিম, আব্দুল হাসিব, শামীম আহমদ, আলা উদ্দিন আলাই প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: