সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় এবারের এইচএসসি, আলিম ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে দাসের বাজার ইউনিয়ন অফিস প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাব্বির আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি আবু তাহের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার স্কুল ও কলেজ সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ, বড়লেখা পশ্চিম শাখার অর্থ সম্পাদক মুফিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক আবুল কালাম কিবরিয়া, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ সভাপতি আশরাফুল ইসলাম, দাসের বাজার ইউনিয়ন সভাপতি রুবেল আহমদ ও বর্ণি ইউনিয়ন সভাপতি আবু হুরায়রা জাহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: