সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তাহিরপুরে ২৫ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

ডেইলি সিলেট ডেস্ক ::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে আশাব উদ্দিন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গাজীপুর গ্রামে মৃত মোহাম্মদ জহুর আলীর ছেলে ও উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাও মাদ্রাসার ৬ষ্ট শ্রেনির ছাত্র।

গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তাহিরপুর বাদাঘাট সড়ক থেকে সে নিখোঁজ হয়। এর পর থেকে কোথায় তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবার জানায়, গাজীপুর নিজ বাড়ি থেকে ঐদিন নিখোঁজ আশাব উদ্দিন সাইকেল চালিয়ে তাহিরপুর বাদাঘাট সড়কে আসে এমন সময় একেই সড়কে একটি হাতিও আসে সবাই হাতি দেখছিল এসময় ঐ শিক্ষার্থীও ছিল। হাতির পিছনে পিছনে অনেকটা দুর সাইকেল চালিয়ে যায় তা অনেকেই দেখেছে। কিন্তু এরপর থেকে থাকে আর কেউই দেখতে পায়নি। এই ঘটনার শিশু শিক্ষার্থীর পরিবারে শোকের মাতম চলছে।

নিখোঁজে শাহজালাল হাসান জানান, আত্নীয় স্বজনসহ অনেক জায়গায় খোঁজ নিয়েছি কোথাও আমার ভাইকে খোঁজ পাচ্ছি না।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: