সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬অক্টোবর) দুপুর ১২টায় কুলউড়া পৌরসভা হলরুমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালবেলা কুলাউড়া প্রতিনিধি মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান তিনি বলেন, সৃষ্টিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে কালবেলা অনেক দূর এগিয়ে যাবে। দেশের অবহেলিত অসহায়-খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখের কথা জাতির সামনে তুলে ধরবে এমনটা প্রত্যাশা করছি। অনুষ্টানে বিশেষ আতিথির বক্তব্য রাখেন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, আমাদের সময় প্রতিনিধি খালেদ পারভেজ বখশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, জনকণ্ঠ প্রতিনিধি সঞ্জয় দেবনাথ, ইনকিলাব প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তারেক হাসান, সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সুহেল, যায়যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ, আমার সংবাদ প্রতিনিধি এইচ ডি রুবেল, দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখ্শ পাবেল, সংবাদকর্মী কাওসার আহমদ, ইব্রাহিম আলী, রুহুল আমীন রাজ্জাক, আমিকুল ইসলাম বাবু, সামসু উদ্দিন বাবু, ময়জুল ইসলাম, আরিফুল ইসলাম, কেফায়েত ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: