সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে অটোরিকশার ধাক্কা, নিহত ১

ডেইলি সিলেট ডেস্ক ::

মৌলভীবাজারের জুড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাথে ধাক্কা খেয়ে সিএনজিচালিত অটোরিকশা চালক লিটন মিয়ার (২৯) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের সমাইবাজারে এ দুর্ঘটনা ঘটে।

লিটন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা রেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ফুলতলা বাজারে মাছ বিক্রি করে দুই ব্যবসায়ী লিটনের অটোরিকশা যোগে জুড়ী উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে সমাইবাজারের সেতুতে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সেতুর স্টিলের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লিটনকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: