![]()


বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। এ সময় প্রতিটি পূজামণ্ডপে উপস্থিত পূণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকারি এই কর্মকর্তা।
১১ অক্টোবর (শুক্রবার) পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে পূজার্থীদের সঙ্গে কথাবার্তা বলে তাদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। মণ্ডপের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরিদর্শনকালে তার সাথে ছিলেন।
এছাড়াও আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা সার্বক্ষণিক পূজামণ্ডপ গুলো তদারকি করছেন ।