সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়া হয়ে ভারতে গেলো ইলিশ

কুলাউড়া প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই ধাপে ভারতে ৬হাজার ১শত ৭৫কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ৩হাজার ৪শত ৫০কেজি মাছ রপ্তানি করা হয়। এর আগে গত ৩০সেপ্টেম্বর প্রথম ধাপে ২হাজার ৭শত ২৫কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২শত টাকা।

বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মাহফুজ হোসেন জানান, সরকার অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাটিয়া ইন্টারন্যাশনাল দুই ধাপে ৬হাজার ১শত ৭৫কেজি মাছ রপ্তানি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: