সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় পৃথক মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার কুমারশাইল গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে সহিদ আহমদ ও মুছেগুল গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে নিজাম উদ্দিন।

পুলিশ জানায়, সহিদ আহমদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একটি (জিআর-২৩/২০) মামলা রয়েছে। অন্যদিকে নিজাম উদ্দিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এরমধ্যে বিশেষ ক্ষমতা আইনে একটি (৫৮/১৪) ও জিআর (৬৪/১৪ (বড়) এবং এনজিআর-৬২/২৩ (বড়) মামলা রয়েছে। তন্মধ্যে দুটি মামলা তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। শুক্রবার দিবাগত রাতে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শনিবার রাতে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: