![]()


কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মরহুম মবশ্বির আলীর স্মরণসভা ও মিলাদ মাহফিল বুধবার (২ অক্টোবর) বিকেলে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল বাছিত লেবু। প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম এ মালিক।
এসময় উপস্থিত ছিলেন জয়চণ্ডী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল হান্নান, ভাটের ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ হিরা মিয়া (সাবেক মেম্বার), ব্রাহ্মণবাজার ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অলি আহমদ, টিলাগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক হান্নান মিয়া, ভূকশিমইল ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মিয়া, উপজেলা জাতীয় পার্টির কৃষি বিষয়ক সম্পাদক মো. মাসুক মিয়া, সদস্য মোঃ রশিদ আলী, মোঃ লুতফুর রহমান, মোঃ শিপু মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। স্বরণসভা শেষে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।