সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় নিসচার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

ডেইলি সিলেট ডেস্ক ::

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ সরকার নির্ধারিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ দুপুর ১২ টায় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা ও সচেতনতা মূলক লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. জমির উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক ও নিসচা পৃষ্টপোষক তারেক আহমদ, ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম, নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, যুগ্ম সদস্য সচিব শাহাব উদ্দিন, কার্যকরী সদস্য এহসান আহমদ, সাহেদ আহমদ পাবেল, মিরাজুল ইসলাম, নিরঞ্জন দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারো নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ৩০ অক্টোবর পর্যন্ত ২১ দফা নিয়ে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: