![]()


কুলাউড়া প্রতিনিধি ::
পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের উদ্দোগে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের আমির প্রভাষক মোঃ হামিদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
প্রধান আলোচক ছিলেন মুহাদ্দিস মিছবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান শায়েখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার জামিয়া ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা শেখ আব্দুল হক, কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, রাসূলুল্লাহ (সাঃ)-এর আদর্শে আমাদের জীবন গড়ে তুলতে হবে। তাহলেই আমাদের জীবনে ও সমাজ ব্যবস্থায় সকল ধরনের অশান্তি দূর হয়ে শান্তি কায়েম হবে।