সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শাল্লায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::
সুনামগঞ্জের শাল্লায় হাওরের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে সমেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৭ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

সমেদ মিয়া উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও (নতুনপাড়া) গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে নৌকা চালাচলের সময় বিদ্যুতের নিচু তারের সংস্পর্শে চলে আসে। এসময় বৈদ্যুতিক লাইনের সাথে শর্ট খেয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

কারেন্টের শর্ট খেয়ে সমেদ মিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত থানা পুলিশের সাব-ইন্সপেক্টর নাজমুল হাসান জানান, সে বিদ্যুতপৃষ্ঠে মারা গেছে। এখন আমাদের কার্যক্রম চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: