সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে দুর্জয় কর্মকার (৩০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনের দায়িত্বরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত দুর্জয় কর্মকার বাহুবল উপজেলার প্রদীপ কর্মকারের ছেলে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান জানান, কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে আসা দুর্জয়কে আটক করেন প্রিজাইডিং কর্মকর্তা রিংকু দাস। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন তাকে।

মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ দুর্জয়কে জেলা কারাগারে পাঠায়।

এর আগে সকাল ৮টায় বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: