সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাঁসে ধান খাওয়া নিয়ে বিরোধে প্রাণ গেল একজনের

ডেইলি সিলেট ডেস্ক ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জের হাওরে পাকা বোরো জমির ধান হাঁসে খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম নোয়াব আলী (৫৮)। তিনি তেরহাল গ্রামের মৃত জায়ফর আলীর পুত্র। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে তিনি নিজ বাড়িতে মারা জান।

এরআগে বুধবার (১৭ এপ্রিল) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের জুবুর খুল হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে জুবুর খুল হাওরে হাঁসে ধান ক্ষেতে ধান খাওয়াকে কেন্দ্র করে তেরহাল গ্রামের নোয়াব আলী ও তাজুল ইসলাম গংদের সংঘর্ষ হয়। এতে দুজনই আহত হন এবং নোয়াব আলীকে পানিতে চুবান প্রতিপক্ষরা। তখন হাওরে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাদের মারামারি বন্ধ করে পরবর্তীতে বিচার শালিস হবে মর্মে আশ্বস্ত করেন। এরপর আহত নোয়াব আলীর শরীরে আঘাতের বাহ্যিক কোনো চিহ্ন না থাকায় নোয়াখালী বাজারে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বাড়িতে ফিরে এসে স্বাভাবিক কার্যক্রম করেন। আজ সকালে তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: