সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ ৩ প্রবাসী গ্রেফতার

ডেইলি সিলেট ডেস্ক ::

মালয়েশিয়ায় অনুমতি ছাড়া আতশবাজি বিক্রি করায় গ্রেফতার হয়েছেন দুই বাংলাদেশিসহ ৩ বিদেশি নাগরিক। গ্রেফতার ওই তিনজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
সোমবার (৮ এপ্রিল) কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মো. ফয়জল শামসুদিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ফয়জল শামসুদিন বলেন, রোববার (৭ এপ্রিল) রাজ্যের কোটা ভারু শহরের আশপাশে অনুমতি ছাড়া, আতশবাজি বিক্রি করছিল ৩ বিদেশি। রেগুলেশন ৩৯ (বি), ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অনুচ্ছেদে কাজের শর্ত লঙ্ঘন করেছে তারা।

কেলান্তান ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন রাত ১০টার দিকে পাসপোর্ট, পারমিট এবং সীমান্ত পাসের অপব্যবহার করায় দুই বাংলাদেশি পুরুষ ও একজন থাই নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পরিচালক।

গ্রেফতার ৩ বিদেশির পরবর্তী পদক্ষেপের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও বিবৃতিতে জানান পরিচালক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: