সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত হবিগঞ্জের যুবকের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের জসিম উদ্দিন (৩০) নামে এক যুবক সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৩ মার্চ সৌদি আরবের মদিনায় কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় জসিম গুরুতর আহত হন। পরে তাকে সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন পাইকপাড়া ইউপি চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী।

নিহত জসিম পাইকপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে। জসিম প্রায় ১ বছর পূর্বে কাজের জন্য সৌদি আরবে যান।

এ ব্যাপারে তার পরিবারের লোকজন সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নিবে বলে জানান ইউপি চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: