সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নগরীর জেলরোড রাস্তায় পড়ে কাতার প্রবাসীর মৃ ত্যু 

ডেইলি সিলেট ডেস্ক ::

নগরীর জেলরোড এলাকায় হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পড়ে বাদশা আহম্মদ (৪৭) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর দক্ষিন সুরমার খোজারখলা এলাকার মৃত মছব্বির আলীর ছেলে। সম্প্রতি কাতার থেকে ফিরেছেন তিনি।

রোববার সকাল ১১টার দিকে নগরীর জেলরোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেল রোড এলাকায় আক্তার খিচুরী এন্ড চা স্টলের সামনে বাদশা পানি খেয়ে যাওয়ার সময় হাঠাৎ রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই হস্থান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: