![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটের কানাইঘাটে ৩৬ কার্টুন ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি মিনি কাভার্ড পিকআপ গাড়ী আটক করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ছত্রপুর এলাকা থেকে আটক করা হয়।
জানা যায়, গাজী বোরহান উদ্দিন রোড দিয়ে ভারতীয় নাসির বিড়ি বোঝাই পিকআপ গাড়ী গাছবাড়ী বাজারের দিকে যাচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে থানা পুলিশ।
চেক পোষ্টে পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পরে পুলিশ ধাওয়া করে উপজেলার ছত্রপুর গ্রামের ব্রীজের পাশ থেকে ৩৬ কার্টুন ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ আটক করে। ধাওয়া খেয়ে চালক ও অপরাধীরা পালিয়ে যায়।
আটককৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা।
কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার সত্যতা নিশ্চিত করেছেন।