![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম মো. মেহদি আফনান (৩২)। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে শহরতলীর মালনীছড়া চা-বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটানা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে একটি মিনিবাস (নোয়া) দাঁড়ানো ছিলো। মেহদি আফনান মোটরসাইকেল নিয়ে ওই গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন রাস্তায়। তিনি ঘটস্থালেই মারা যান।
এ দুর্ঘটনায় আফনানের সঙ্গী অপর এক যুবক কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। এখনো তার পরিচয় জানা যায়নি।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।