সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মৌলভীবাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান

মৌলভীবাজার সংবাদদাতা ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় খাদ্য ও নিত্য পণ্য বিক্রিতে অনিয়মের দায়ে একাধিক দোকান, ফার্মেসীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৯ আগস্ট) বড়লেখা থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় উপজেলার বড়লেখা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

শফিকুল ইসলাম জানান, তদারকি অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুসারে খাদ্য পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা বাজারে তিনটি দোকানে জরিমানা করা হয়েছে। এরমধ্যে সেলিম ফল ভান্ডারকে ৫ শত টাকা, রৌদ স্টোরকে ৭ হাজার টাকা, শাপলা ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: